শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

৭২ জনের বেশি ভুক্তভোগী

অস্ট্রেলিয়া-কানাডার ভিসার নামে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

ছবি : গ্রাফিকস

অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। তাদের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করত চক্রটি। পরে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং, ডকুমেন্ট ভেরিফিকেশন ও বিমান টিকিটের নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত তারা।

ডিবি জানায়, এক ভুক্তভোগী অস্ট্রেলিয়ায় চাকরির আশায় প্রতারকদের কথায় বিশ্বাস করে বিকাশের মাধ্যমে বিভিন্ন খাতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। পরে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করায় তিনি পল্লবী থানায় মামলা করেন।

মামলার তদন্তে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও নয়টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি ভুয়া ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটার, এলএমআইএ এবং সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি নকল ভিসা যাচাইকরণ সাইট ব্যবহার করত। পাসপোর্ট নম্বর দিলেই সেখানে ভুয়া ভিসা অনুমোদনের তথ্য দেখানো হতো।

তদন্তকারীরা জানিয়েছেন, চক্রটি এখন পর্যন্ত অন্তত ৭২ জনের বেশি ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন জেলার বিদেশে যেতে আগ্রহী মানুষদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালানো হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

#ডিবি_অভিযান #ভিসা_প্রতারণা #বিদেশে_চাকরির_প্রলোভন

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া-কানাডার ভিসার নামে কোটি টাকার প্রতারণা, গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া ও কানাডায় উচ্চ বেতনের চাকরি এবং স্থায়ী বসবাসের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন মারিফুল ইসলাম (২১) ও বাচ্চা বাউ ওরফে হাসিনুর (২৮)। তাদের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে প্রতারণার একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের সঙ্গে যোগাযোগ করত চক্রটি। পরে মেডিকেল ফি, ভিসা প্রসেসিং, ডকুমেন্ট ভেরিফিকেশন ও বিমান টিকিটের নামে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত তারা।

ডিবি জানায়, এক ভুক্তভোগী অস্ট্রেলিয়ায় চাকরির আশায় প্রতারকদের কথায় বিশ্বাস করে বিকাশের মাধ্যমে বিভিন্ন খাতে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা দেন। পরে বিদেশে পাঠানোর কোনো ব্যবস্থা না করায় তিনি পল্লবী থানায় মামলা করেন।

মামলার তদন্তে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। পরে নীলফামারীর কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ১৩টি সিম কার্ড ও নয়টি বাংলাদেশি ভুয়া পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

ডিবির প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি ভুয়া ওয়ার্ক পারমিট, ভিসা অ্যাপ্রুভাল লেটার, এলএমআইএ এবং সরকারি ওয়েবসাইটের আদলে তৈরি নকল ভিসা যাচাইকরণ সাইট ব্যবহার করত। পাসপোর্ট নম্বর দিলেই সেখানে ভুয়া ভিসা অনুমোদনের তথ্য দেখানো হতো।

তদন্তকারীরা জানিয়েছেন, চক্রটি এখন পর্যন্ত অন্তত ৭২ জনের বেশি ভুক্তভোগীর কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন জেলার বিদেশে যেতে আগ্রহী মানুষদের টার্গেট করে দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালানো হচ্ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত