বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

সিট বাতিলের দাবি প্রশাসনের

ঢাবিতে সমকামীতা ব্যক্তিকে হলের নিজ রুমে ডেকে আনেন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ

ছবি এআই দিয়ে তৈরি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক বহিরাগত ব্যক্তির প্রবেশের ঘটনায় তদন্ত শুরু করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, হলের একটি কক্ষের সামনে এক বহিরাগত ব্যক্তিকে দেখতে পান শিক্ষার্থীরা। জিজ্ঞাসাবাদের পর তাকে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

তিনি জানান, পরে তাদের মোবাইল ফোনে একটি অনলাইন যোগাযোগ অ্যাপের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা ঘটনাস্থলে এসে ব্যবস্থা নেন।

হল প্রশাসনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি প্রক্টরিয়াল টিমের সহায়তায় বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রক্টরিয়াল টিম একজন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হল প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

#ঢাকাবিশ্ববিদ্যালয় #সূর্যসেনহল #ক্যাম্পাস_ঘটনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঢাবিতে সমকামীতা ব্যক্তিকে হলের নিজ রুমে ডেকে আনেন শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে এক বহিরাগত ব্যক্তির প্রবেশের ঘটনায় তদন্ত শুরু করেছে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান জানান, হলের একটি কক্ষের সামনে এক বহিরাগত ব্যক্তিকে দেখতে পান শিক্ষার্থীরা। জিজ্ঞাসাবাদের পর তাকে সংশ্লিষ্ট এক শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়।

তিনি জানান, পরে তাদের মোবাইল ফোনে একটি অনলাইন যোগাযোগ অ্যাপের তথ্য পাওয়া যায় বলে দাবি করা হয়েছে। বিষয়টি হল প্রশাসনকে জানানো হলে প্রাধ্যক্ষ ও হাউস টিউটররা ঘটনাস্থলে এসে ব্যবস্থা নেন।

হল প্রশাসনের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর সিট বাতিল করা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি প্রক্টরিয়াল টিমের সহায়তায় বিষয়টি আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, প্রক্টরিয়াল টিম একজন ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

হল প্রাধ্যক্ষ ড. মো. রফিকুল ইসলাম এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত