শনিবার, ২৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বয়স জালিয়াতি করে বিয়ে

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

ভ্রাম্যমান আদালতে কারাদন্ড। ছবি : চেকপোস্ট

গাজীপুরের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় কনের বাড়িতে অভিযান চালিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের মেয়ে ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়।

জন্ম নিবন্ধন অনুযায়ী চাঁদনীর জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪ হলেও অভিযোগ রয়েছে, নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০ অক্টোবর ২০০৭ দেখানো হয়।

শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালায়। পরে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় বিয়ের আয়োজনের অপরাধে কনের বাবা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

#কালীগঞ্জ #বাল্যবিয়ে_রোধ #গাজীপুর_সংবাদ

চেকপোস্ট

শনিবার, ২৫ জুলাই ২০২৬

কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

গাজীপুরের কালীগঞ্জে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে আয়োজনের অপরাধে কনের বাবাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর এলাকায় কনের বাড়িতে অভিযান চালিয়ে এ রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

জানা গেছে, মুনশুরপুর গ্রামের রাকিব হোসেনের মেয়ে ও মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তারের সঙ্গে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের খৈসাইর গ্রামের আরিফ মিয়ার বিয়ের আয়োজন করা হয়।

জন্ম নিবন্ধন অনুযায়ী চাঁদনীর জন্ম তারিখ ১২ অক্টোবর ২০১৪ হলেও অভিযোগ রয়েছে, নোটারি পাবলিকের মাধ্যমে বয়স বাড়িয়ে ১০ অক্টোবর ২০০৭ দেখানো হয়।

শুক্রবার দুপুরে বরপক্ষ কনের বাড়িতে এলে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন সেখানে অভিযান চালায়। পরে বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ এর ৮ ধারায় বিয়ের আয়োজনের অপরাধে কনের বাবা রাকিব হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত