রাসূল হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে রুবেল ডালী নামে এক বাংলাদেশি নাগরিককে মালয়েশিয়ার জহুরবারুতে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করা হয়েছে।
জানা গেছে, ৮ নম্বর দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জব্বর ঢালীর সন্তান রুবেল ডালী সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
অভিযোগ অনুযায়ী, তার বক্তব্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি সামনে আসার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে মালয়েশিয়ার জহুরবারুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিট এবং স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে পুলিশ তাকে আটক করে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ প্রয়োজন।

শনিবার, ২৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬