বুধবার, ২২ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

বিয়ে ও ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে দিলেন বক্তব্য

ভাইরাল ভিডিও বিতর্কে এমপি গাজী নজরুলকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

রফিক উল্লাহ আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত বলেও মন্তব্য করেন তিনি।

গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে আফসারী বলেন, ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে কাউকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে একটি ব্যক্তিগত বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে। তাই গাজী নজরুল ইসলাম চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, যারা কারও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, তাদের একদিন জবাবদিহি করতে হবে। পাশাপাশি গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে তার উত্তম জীবন কামনা করেন।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ ও ছড়িয়ে দেওয়া হয়েছে।

#বাংলাদেশ_সংবাদ #ভাইরাল_ভিডিও #গাজী_নজরুল_ইসলাম

চেকপোস্ট

বুধবার, ২২ জুলাই ২০২৬

ভাইরাল ভিডিও বিতর্কে এমপি গাজী নজরুলকে আরও ২ বিয়ের পরামর্শ আফসারীর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে আরও দুটি বিয়ে করার পরামর্শ দিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা রফিক উল্লাহ আফসারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এ মন্তব্য করেন।

রফিক উল্লাহ আফসারী বলেন, স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে কাউকে হেয় করা উচিত নয়। বিবাহ একটি পবিত্র সম্পর্ক এবং এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি নিয়ামত বলেও মন্তব্য করেন তিনি।

গাজী নজরুল ইসলামকে উদ্দেশ করে আফসারী বলেন, ব্যক্তিগত ভিডিও ভাইরাল করে কাউকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে একটি ব্যক্তিগত বিষয়কে নেতিবাচকভাবে উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, ইসলামে একাধিক বিয়ের অনুমতি রয়েছে। তাই গাজী নজরুল ইসলাম চাইলে আরও দুটি বিয়ে করতে পারেন।

এ সময় তিনি আরও বলেন, যারা কারও ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দিচ্ছেন, তাদের একদিন জবাবদিহি করতে হবে। পাশাপাশি গাজী নজরুল ইসলামের জন্য দোয়া করে তার উত্তম জীবন কামনা করেন।

প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। পরে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী এবং ভিডিওটি পরিকল্পিতভাবে ধারণ ও ছড়িয়ে দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত