শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

নীলফামারীতে ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ দাবি, মানববন্ধনে উত্তাল গ্রাহকরা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২ জুন) সকালে জেলা শহরের বড় বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন। এতে আরও বক্তব্য রাখেন সদস্য মইনুল ইসলাম, এনামুল হক ও নাজমুল হুদা।বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম অতীতে বিতর্কিত ভূমিকা পালন করেছেন এবং তার সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে নানা অভিযোগ রয়েছে। তাদের দাবি, তার নেতৃত্বে ব্যাংকের স্বচ্ছতা ও আস্থার সংকট তৈরি হতে পারে।সচেতন গ্রাহক ফোরামের সদস্য নাজমুল হুদা বলেন, অতীতে আন্দোলনের মুখে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের অভিযোগও তোলেন তিনি।আরিফ আল মামুন বলেন, বিভিন্ন সময়ে নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে বিপুল অঙ্কের ঋণ বিতরণ করা হয়েছে, যা ব্যাংকের আর্থিক ক্ষতির কারণ হয়েছে বলে তাদের দাবি। আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম জানান, অবিলম্বে চেয়ারম্যানের পদত্যাগ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নীলফামারীতে ইসলামী ব্যাংক চেয়ারম্যানের পদত্যাগ দাবি, মানববন্ধনে উত্তাল গ্রাহকরা