নিজেই গাড়ি চালিয়ে আগারগাঁও গেলেন তারেক রহমান, পাশে জুবাইদা রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। ভিডিওতে দাবি করা হয়েছে, তিনি নিজেই গাড়ি চালিয়ে সচিবালয় থেকে আগারগাঁওয়ের একটি অনুষ্ঠানে গিয়েছেন।ভিডিও অনুযায়ী, বুধবার ৬ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সচিবালয়ে অফিস শেষ করে শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। গাড়ির সামনের সিটে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ছিলেন বলে দাবি করা হয়।আরও দেখা যায়, রাজধানীর কারওয়ান বাজার এলাকায় সার্ক ফোয়ারা সিগন্যালে যানজটে আটকে থাকা অবস্থায় তিনি সাধারণ মানুষের উদ্দেশে হাত নাড়ছেন। পরে সিগন্যাল ছাড়ার পর গাড়ি চালিয়ে গন্তব্যের দিকে যেতে দেখা যায় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।