সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে প্রকাশিত বিভিন্ন খবরের বিষয়ে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্যের বিষয়ে দল নজর রাখছে। ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজের বক্তব্য, তার স্ত্রীদের বক্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিডিও বক্তব্য গণমাধ্যমে এসেছে।
তিনি জানান, বিষয়টি নিয়ে আরও খোঁজখবর ও তথ্য-উপাত্ত সংগ্রহ করে দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গাজী নজরুল ইসলামকে ঘিরে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে ভিডিওগুলোর প্রেক্ষাপট ও সত্যতা নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
সাতক্ষীরা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ভিডিওতে থাকা নারী গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। পরে গাজী নজরুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে একই দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাকে জিম্মি করে অর্থ আদায় করা হয়েছে এবং পরিকল্পিতভাবে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে।
গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬