বুধবার, ১৫ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

গ্রেপ্তারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ

তারেক রহমানের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোলা। সভাপতিত্ব করেন সংগঠনের মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাহবুব আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

#মানববন্ধন #তারেকরহমান #বিক্ষোভমিছিল

চেকপোস্ট

বুধবার, ১৫ জুলাই ২০২৬

তারেক রহমানের গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল মিডিয়া সেলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক মো. এনামুল হক মোলা। সভাপতিত্ব করেন সংগঠনের মিডিয়া সেলের আহ্বায়ক মো. মাহবুব আলম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মিডিয়া সেলের সদস্য লিয়াকত আলী।

কর্মসূচিতে বক্তারা বলেন, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারেক রহমানের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে হামলা ও সহিংসতার সংস্কৃতি বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত