জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মোঃ জুবায়েরের ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে ইউএনও শাহ্ মোঃ জুবায়ের বাদী হয়ে থানায় এ জিডি করেন।
জিডি সূত্রে জানা যায়, ইউএনওর অনুমতি ছাড়াই তার ছবি ব্যবহার করে কে বা কারা বিভিন্ন নামে ফেসবুক আইডি খুলেছে। এসব ভুয়া আইডি থেকে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নামে মনগড়া তথ্য, অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
ইউএনও শাহ্ মোঃ জুবায়ের বলেন, তার ছবি ব্যবহার করা ফেক আইডিগুলো থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
তিনি আরও বলেন, অন্যের ছবি অনুমতি ছাড়া ব্যবহার করে ভুয়া পরিচয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো আইনত অপরাধ। এসব পোস্টে কেউ বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ইউএনওর ছবি ব্যবহার করে ফেক ফেসবুক আইডি খোলার বিষয়ে একটি জিডি হয়েছে। ফেক আইডিগুলোর ব্যবহারকারী শনাক্ত করতে তদন্ত শুরু করা হয়েছে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬