শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

নৈতিকতা ও আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান

আত্মশুদ্ধি ছাড়া পরিবর্তন নয়: শিক্ষার্থীদের উদ্দেশে শায়খে চরমোনাই

শুক্রবার রাজধানী পল্টনের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে। ছবি : সংগৃহীত

আত্মশুদ্ধি ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)। তিনি বলেন, শিক্ষার্থীদের আধ্যাত্মিকতা, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলতে হবে।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর পল্টনে ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত ক্যাম্পাস প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শায়খে চরমোনাই বলেন, বাংলাদেশে ইসলামের আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও নৈতিক নেতৃত্ব তৈরির দায়িত্ব বর্তমান ছাত্রসমাজের। এজন্য শিক্ষার্থীদের আদর্শ, তাকওয়া, নৈতিকতা ও দক্ষতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে।

তিনি ছাত্র আন্দোলনের নেতাদের সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, সাহাবিদের আদর্শিক জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের সর্বস্তরে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে।

ক্যাম্পাসে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার মতে, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের বিষয় নয়; বরং সমাজ, রাষ্ট্র, অর্থনীতি ও মানবকল্যাণের পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

বর্তমান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন সংকট তুলে ধরে তিনি বলেন, দুর্নীতি, প্রশাসনিক দুর্বলতা, নৈতিক অবক্ষয় ও শিক্ষা খাতের সমস্যা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। একটি জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে আদর্শিক নেতৃত্ব প্রয়োজন।

সভায় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাছির আহমাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় বক্তব্য দেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, শাহ ইফতেখার তারিক ও সাবেক সভাপতি এস এম মাইনুদ্দিন জাহাঙ্গীর।

সভাপতির বক্তব্যে মুনতাছির আহমাদ বলেন, দীর্ঘদিনের সহিংসতা, লেজুড়বৃত্তি ও আদর্শহীনতার রাজনীতি থেকে বেরিয়ে এসে ক্যাম্পাসে আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলন শিক্ষার্থীদের ন্যায্য অধিকার, নৈতিক মূল্যবোধ, শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।

সভায় বক্তারা দেশপ্রেম, নেতৃত্বগুণ ও দায়িত্ববোধ বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

#ইসলামী_আন্দোলন #আত্মশুদ্ধি #ছাত্রসমাজ

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

আত্মশুদ্ধি ছাড়া পরিবর্তন নয়: শিক্ষার্থীদের উদ্দেশে শায়খে চরমোনাই

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত