সোমবার, ১১ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিবারের অভিযোগ: ভুল অস্ত্রোপচারেই মৃত্যু

নাগেশ্বরীতে ভুল সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ঘিরে চাঞ্চল্য

ছবি: চেকপোস্ট

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের অভিযোগে জিম বেগম নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে হলি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ। অভিযোগ অনুযায়ী, গাইনি-প্রসূতি চিকিৎসক ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী সিজারিয়ান অপারেশন করার পর রোগীর অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।

পরিবারের দাবি, অপারেশনের সময় বিদ্যুৎ চলে গেলে জটিল পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত গত ১০ মে বিকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, ক্লিনিক কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

এ ঘটনায় নিহত জিম বেগমের স্বামী ও বাবা অভিযোগ করে বলেন, ভুল অস্ত্রোপচারের কারণেই তার মৃত্যু হয়েছে এবং তারা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অন্যদিকে ক্লিনিকের স্বত্বাধিকারী অভিযোগ অস্বীকার করে সংবাদ প্রকাশ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই অবস্থান জানিয়েছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

#কুড়িগ্রাম_সংবাদ #নাগেশ্বরী #চিকিৎসা_অবহেলা

চেকপোস্ট

সোমবার, ১১ মে ২০২৬

নাগেশ্বরীতে ভুল সিজারিয়ান অপারেশনে প্রসূতির মৃত্যু, ক্লিনিক ঘিরে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল অস্ত্রোপচারের অভিযোগে জিম বেগম নামে এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে হলি কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ। অভিযোগ অনুযায়ী, গাইনি-প্রসূতি চিকিৎসক ডা. মোছা. রোকেয়া আক্তার বিজলী সিজারিয়ান অপারেশন করার পর রোগীর অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তাকে রংপুরে স্থানান্তর করা হয়।

পরিবারের দাবি, অপারেশনের সময় বিদ্যুৎ চলে গেলে জটিল পরিস্থিতি তৈরি হয় এবং পরবর্তীতে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। শেষ পর্যন্ত গত ১০ মে বিকালে তার মৃত্যু হয়।

নিহতের পরিবার অভিযোগ করেছে, ক্লিনিক কর্তৃপক্ষ রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২ লাখ ১০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে।

এ ঘটনায় নিহত জিম বেগমের স্বামী ও বাবা অভিযোগ করে বলেন, ভুল অস্ত্রোপচারের কারণেই তার মৃত্যু হয়েছে এবং তারা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

অন্যদিকে ক্লিনিকের স্বত্বাধিকারী অভিযোগ অস্বীকার করে সংবাদ প্রকাশ নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই অবস্থান জানিয়েছে রংপুর বিভাগীয় স্বাস্থ্য দপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত