রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাধবপুরে চেয়ারম্যানের জিডি

ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলমকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ডাকযোগে আদাউর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল পৌঁছে। পার্সেলটি খুলে দেখা যায়, ভেতরে একটি বেনামি চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড় রয়েছে, যার ওপর লেখা ছিল 'কাফনের কাপড়'। চিঠিতে মীর খোরশেদ আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়।

মীর খোরশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকি পাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, যদি আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা দাবি থাকে, তাহলে সরাসরি এসে কথা বলুন। ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সামনে আসুন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হুমকির উৎস শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

#হত্যার_হুমকি #হবিগঞ্জের_খবর #মাধবপুর_উপজেলা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাউর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মীর খোরশেদ আলমকে ডাকযোগে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনার পর তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার ডাকযোগে আদাউর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে একটি পার্সেল পৌঁছে। পার্সেলটি খুলে দেখা যায়, ভেতরে একটি বেনামি চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাপড় রয়েছে, যার ওপর লেখা ছিল 'কাফনের কাপড়'। চিঠিতে মীর খোরশেদ আলমকে প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি আরও কয়েকজনের নামও উল্লেখ করা হয়।

মীর খোরশেদ আলম বলেন, আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছি। আমার জানা মতে কারও সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। তারপরও এ ধরনের হুমকি পাওয়ায় আমি ও আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছি। বিষয়টি থানায় জিডি করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

শনিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, যদি আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ বা দাবি থাকে, তাহলে সরাসরি এসে কথা বলুন। ভয়ভীতি দেখানোর পরিবর্তে পরিচয় দিয়ে সামনে আসুন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সত্য একদিন অবশ্যই প্রকাশ পাবে, ইনশাআল্লাহ।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পার্সেলটি কোথা থেকে পাঠানো হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। হুমকির উৎস শনাক্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক নেতাকর্মীরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত