রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জড়িতদের শনাক্তের কথা পুলিশের

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে একই রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায়ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও কয়েকজন নেতাকর্মী ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তির মুখে মাস্ক ছিল। মিছিলের সময় হাতে মশাল নিয়ে সড়কে স্লোগান দিতে দেখা যায় তাদের।

নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক এলাকায় ছাত্রলীগের মিছিল হওয়ার বিষয়ে থানায় কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া গেছে। রাত ৩টা থেকে ৪টার দিকে মিছিলটি হয়েছে বলে জানা গেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#ছাত্রলীগ_মিছিল #সুনামগঞ্জের_খবর #ছাতক_উপজেলা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) রাতে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের ছাতক উপজেলার চেচান পয়েন্ট এলাকায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এর আগে একই রাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের হাছনরাজা তোরণ এলাকায়ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন বলে জানা গেছে। পরে মিছিলের ভিডিও কয়েকজন নেতাকর্মী ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ছাড়া মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ ব্যক্তির মুখে মাস্ক ছিল। মিছিলের সময় হাতে মশাল নিয়ে সড়কে স্লোগান দিতে দেখা যায় তাদের।

নিজের ফেসবুক আইডিতে ভিডিও প্রকাশ করে আশিকুর রহমান রিপন লেখেন, ‘অশুভ শক্তির বিরুদ্ধে আলোর পথে যাত্রা, আলোক প্রজ্বালন ও মশাল মিছিল। ধন্যবাদ ছাতক উপজেলা ছাত্রলীগ।

এ বিষয়ে ছাতক থানার পরিদর্শক (তদন্ত) ঝলক মোহন্ত বলেন, তিনি ফেসবুকে একটি সেতুর ওপর মিছিলের ভিডিও দেখেছেন। তবে ছাতক এলাকায় ছাত্রলীগের মিছিল হওয়ার বিষয়ে থানায় কোনো তথ্য নেই।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পাওয়া গেছে। রাত ৩টা থেকে ৪টার দিকে মিছিলটি হয়েছে বলে জানা গেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত