গোপালগঞ্জে আওয়ামী লীগের রাজনীতি থেকে একযোগে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির ১৮ জন নেতা। শনিবার (১ আগস্ট) পৃথক দুটি সংবাদ সম্মেলনে তারা দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত জানান।
এর মধ্যে মুকসুদপুর উপজেলার পশারগাতি ইউনিয়নে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের ১৬ জন নেতা পদত্যাগের ঘোষণা দেন। অন্যদিকে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও দুই নেতা দলীয় দায়িত্ব ছাড়ার কথা জানান।
মুকসুদপুরে পদত্যাগকারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন পশারগাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান মীর। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক বজায় রাখতে তারা আগ্রহী নন। তাই স্বেচ্ছায় দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্ত কোনো চাপ, ভয়ভীতি বা প্রভাবের কারণে নয়; বরং সম্পূর্ণ ব্যক্তিগত ও স্বেচ্ছাপ্রণোদিত।
এদিকে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে পৃথক সংবাদ সম্মেলনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. ইকরামুজ্জামান মীনা এবং উলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা পদত্যাগের ঘোষণা দেন।
তারা জানান, ব্যক্তিগত কারণে সংগঠনের সঙ্গে আর সম্পৃক্ত থাকতে চান না। ভবিষ্যতে দলীয় কোনো কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানান তারা।
পদত্যাগকারীদের মধ্যে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকসহ কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতাও রয়েছেন।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬