কুড়িগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ২০২৭-২৮ সেশনের নবগঠিত জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা। এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব হারিসুল বারী রনি, কুড়িগ্রাম-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক হাফিজুর রহমানসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা।
বক্তারা সংগঠনের আদর্শ, লক্ষ্য ও নীতির প্রতি আনুগত্য বজায় রেখে কুড়িগ্রামে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও শক্তিশালী করার আহ্বান জানান।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ নূর বখত মিঞা। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব মুহাম্মদ আব্দুল বাতেন সরকার ও আলহাজ্ব মুহাম্মদ শাহ-আলম মিয়া।
সেক্রেটারি হয়েছেন মুফতি মাওলানা মোজাম্মেল হক আইমানী। জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মোমিন জিহাদী।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নুর মোহাম্মদ, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম, শেখ এম শহিদ ও মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম।
এ ছাড়া প্রচার সম্পাদক মো. মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক ডা. মুহাম্মদ গোলজার হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ আব্দুল আউয়াল এবং প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা আবু সাঈদ হক্কানী।
কমিটিতে দাওয়াহ ও জনশক্তি সম্পাদক হিসেবে ডা. মুহাম্মদ আনিছুর রহমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বেলালী, ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক মো. আব্দুল মজিদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. বাদশা আলম ঝন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব হারিসুল বারী রনি এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে অধ্যাপক হাফিজুর রহমান দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সহ-সম্পাদক পর্যায়ে বিভিন্ন দায়িত্বে একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আলহাজ্ব মাওলানা জয়নুল আবেদীন, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের, আলহাজ্ব মো. আমিনুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. রহমতুল্লাহ, মো. শামীম আহমদ ও মো. ওমর ফারুক। পাশাপাশি মহিলা ইউনিট থেকে ১৮ জন সদস্যাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
শপথ গ্রহণ শেষে নতুন কমিটির দায়িত্বশীলরা কুড়িগ্রাম জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬