রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় উত্তেজনা

নাসিরনগরে হাডুডু খেলাকে ঘিরে সংঘর্ষ, আহত ১৫

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজারে হাডুডু (কাবাডি) খেলা ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে সালাম বাজার মাঠে ধরমন্ডল ও শিমুলঘর দলের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৩-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে। পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন সদস্য ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটক করার চেষ্টা করেন।

তাকে না পেয়ে উত্তেজিত কয়েকজন দর্শক মাঠে নেমে ধরমন্ডল দলের দুই সদস্যের ওপর হামলা চালায়। পরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ উভয় পক্ষের প্রায় ১২ থেকে ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

#নাসিরনগর #ব্রাহ্মণবাড়িয়ার_খবর #হাডুডু_খেলা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

নাসিরনগরে হাডুডু খেলাকে ঘিরে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের সালাম বাজারে হাডুডু (কাবাডি) খেলা ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ অন্তত ১২ থেকে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) বিকেলে সালাম বাজার মাঠে ধরমন্ডল ও শিমুলঘর দলের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, খেলার শেষ পর্যায়ে ধরমন্ডল দল ৩-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে। পরাজয়ের পর শিমুলঘর দলের কয়েকজন সদস্য ও সমর্থক ধরমন্ডল দলের এক খেলোয়াড়কে আটক করার চেষ্টা করেন।

তাকে না পেয়ে উত্তেজিত কয়েকজন দর্শক মাঠে নেমে ধরমন্ডল দলের দুই সদস্যের ওপর হামলা চালায়। পরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া।

একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়লে খেলা পরিচালনা কমিটির সদস্য উসমানসহ উভয় পক্ষের প্রায় ১২ থেকে ১৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এ বিষয়ে নাসিরনগর থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত