বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সকাল সাড়ে ১০টার দিকে পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে গওহরডাঙ্গা চৌরঙ্গি ও পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেন, “গত ১৭ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে থেকেছি।”
তিনি বলেন, টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, তাদের প্রত্যেকেরই এই মাটির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তাই রাজনীতি ও বক্তব্যে শালীনতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
এস এম জিলানী আরও বলেন, টুঙ্গিপাড়ার মাটিতে বড় শোভাযাত্রার মাধ্যমে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন ইতিহাস সৃষ্টি করেছে।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দলটির ওপর কোনো ধরনের উসকানি বা অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।
আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, দুর্নীতির মাধ্যমে অর্থ বিদেশে পাচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নেতাকর্মীদের উসকানি দেওয়া হচ্ছে। তিনি তাদের মাঠে এসে রাজনৈতিকভাবে মোকাবিলার চ্যালেঞ্জ জানান।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই পাটগাতী এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। শোভাযাত্রা ও সমাবেশ ঘিরে তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬