রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সমাবেশে কঠোর হুঁশিয়ারি

আ.লীগ নেতাকর্মীদের ধরে প্রশাসনের হাতে দিতে বললেন পাটওয়ারী

কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

কুমিল্লাবাসীর সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, এ জেলার মানুষ কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং ভবিষ্যতেও কোনো চাঁদাবাজের কাছে মাথানত করবে না।

আন্দোলনকারীদের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

‘দাবি না মানলে এক দফা’

১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের আনাচে-কানাচে নতুন সংগ্রাম শুরু হয়েছে। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে; সেই দফা হলো সরকারের পদত্যাগ।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

#রাজনীতি #এনসিপি #নাসীরুদ্দীনপাটওয়ারী

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

আ.লীগ নেতাকর্মীদের ধরে প্রশাসনের হাতে দিতে বললেন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুমিল্লায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ কুমিল্লায় পৌঁছালে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।

সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘কুমিল্লায় যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে আপনারা প্রশাসনের হাতে তুলে দেবেন।’

কুমিল্লাবাসীর সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, এ জেলার মানুষ কখনো সন্ত্রাসীদের কাছে মাথানত করেনি এবং ভবিষ্যতেও কোনো চাঁদাবাজের কাছে মাথানত করবে না।

আন্দোলনকারীদের মাঠ না ছাড়ার আহ্বান জানিয়ে পাটওয়ারী বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশেই হবে বলেও মন্তব্য করেন তিনি।

‘দাবি না মানলে এক দফা’

১১ দলীয় ঐক্যের চলমান আন্দোলন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আল্লাহর ওপর ভরসা রেখে এবং বুকের তাজা রক্ত দিয়ে ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের আনাচে-কানাচে নতুন সংগ্রাম শুরু হয়েছে। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন ১১ দলীয় ঐক্যের রাহবার ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলব, আপনারা দাবিগুলো মেনে নিন। যদি দাবি না মানেন, ছয় দফা এক দফায় রূপান্তরিত হবে; সেই দফা হলো সরকারের পদত্যাগ।’

নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজপথের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

ঢাকা-চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে কুমিল্লায় আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত