রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে বাস

মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত ৪, আহত ২৫

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের গ্যাড়াখোলা বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের মুকসুদপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।

বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা রয়েছে।

#গোপালগঞ্জ #বাসদুর্ঘটনা #মুকসুদপুর

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেস উল্টে নিহত ৪, আহত ২৫

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের গ্যাড়াখোলা বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের মুকসুদপুরসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পর চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ পরিচয় এখনো জানা যায়নি।

বাসটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী তথ্যের অপেক্ষা রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত