মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সত্যতা নিয়ে চলছে আলোচনা

জামায়াত এমপির গাজী নজরুলের ভিডিও বিতর্কে নতুন মোড় ভিডিও ভাইরাল

ছবি : সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওকাণ্ডে নতুন মোড় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

তবে নতুন ভিডিওটি কবে, কোথায় এবং কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি টেবিলের ওপর থাকা পরিচয়পত্রে বাংলাদেশ পার্লামেন্ট এবং ১৩তম পার্লামেন্ট লেখা রয়েছে। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম জি এম নজরুল ইসলাম এবং সংসদ সদস্য পদবি উল্লেখ রয়েছে বলে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কথোপকথনের শব্দও শোনা যায়, যেখানে একজন ব্যক্তি ওই ঘটনা নিয়ে মন্তব্য করছেন।

এর আগে সোমবার রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত দাবি করে, ভিডিওতে থাকা তরুণী সংসদ সদস্যের ‘দ্বিতীয় স্ত্রী’। পরে গাজী নজরুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে একই দাবি করেন।

তিনি অভিযোগ করেন, রাজধানীর মগবাজারে ওই তরুণীর বাবার কার্যালয়ে তাকে জিম্মি করে অর্থ আদায় করা হয় এবং পরিকল্পিতভাবে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।

#গাজী_নজরুল_ইসলাম #ভিডিও_কাণ্ড #সাতক্ষীরা_রাজনীতি

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জামায়াত এমপির গাজী নজরুলের ভিডিও বিতর্কে নতুন মোড় ভিডিও ভাইরাল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওকাণ্ডে নতুন মোড় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে।

তবে নতুন ভিডিওটি কবে, কোথায় এবং কোন পরিস্থিতিতে ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় ২০ সেকেন্ডের ওই ভিডিওতে একটি কক্ষে গাজী নজরুল ইসলাম ও এক তরুণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে একটি টেবিলের ওপর থাকা পরিচয়পত্রে বাংলাদেশ পার্লামেন্ট এবং ১৩তম পার্লামেন্ট লেখা রয়েছে। পরিচয়পত্রে গাজী নজরুল ইসলামের ছবি, নাম জি এম নজরুল ইসলাম এবং সংসদ সদস্য পদবি উল্লেখ রয়েছে বলে দেখা যায়।

ভিডিওতে কয়েকজনের কথোপকথনের শব্দও শোনা যায়, যেখানে একজন ব্যক্তি ওই ঘটনা নিয়ে মন্তব্য করছেন।

এর আগে সোমবার রাতে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সাতক্ষীরা জেলা জামায়াত দাবি করে, ভিডিওতে থাকা তরুণী সংসদ সদস্যের ‘দ্বিতীয় স্ত্রী’। পরে গাজী নজরুল ইসলামও নিজের ফেসবুক পোস্টে একই দাবি করেন।

তিনি অভিযোগ করেন, রাজধানীর মগবাজারে ওই তরুণীর বাবার কার্যালয়ে তাকে জিম্মি করে অর্থ আদায় করা হয় এবং পরিকল্পিতভাবে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গাজী নজরুল ইসলাম ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সাতক্ষীরা জেলা জামায়াতের আমির এবং দলটির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত