মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পানি নিষ্কাশনে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ত্রাণ উন্নয়নের আশ্বাস ইউএনওর

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারসংলগ্ন গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ সময় ইউএনও জহিরুল আলম বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে ইউএনও জহিরুল আলম পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়। তারা দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া #জলাবদ্ধতা

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১ পরিবার পেল ত্রাণ উন্নয়নের আশ্বাস ইউএনওর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারসংলগ্ন গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড় এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে টুঙ্গিপাড়া পৌরসভা।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক জহিরুল আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের সমস্যার কথা শোনেন।

এ সময় ইউএনও জহিরুল আলম বলেন, জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হবে। পাশাপাশি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেন, পৌর বিএনপির সভাপতি মোল্লা এমদাদুল হক ইমদাদ, পৌর যুবদলের আহ্বায়ক ডা. আবু জাফরসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে ইউএনও জহিরুল আলম পাটগাতি বাজারের মুরগি বাজার এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি দ্রুত পানি নিষ্কাশন ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে অতিবৃষ্টির কারণে এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ঘরবাড়ি পানিতে তলিয়ে যায় এবং জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়। তারা দ্রুত একটি টেকসই ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত