মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মৃত্যুর ঘটনায় চলছে তদন্ত

গোপালগঞ্জে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হেফাজতে ২ বন্ধু

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রিয়ান মোল্লা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।

পুলিশ জানায়, রোববার বিকেলে রিয়ান তার দুই বন্ধুর সঙ্গে স্থানীয় একটি বাগানে ডাব পাড়তে যায়। সেখানে গাছে ওঠার সময় অসাবধানতাবশত পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে সঙ্গে থাকা দুই বন্ধু রিয়ানকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে যায়। তবে তারা বিষয়টি কাউকে জানায়নি। এদিকে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়টি জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্থানীয়রা ওই পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

#গোপালগঞ্জ_সংবাদ #কিশোরেরমৃতদেহ #মুকসুদপুর_সংবাদ

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

গোপালগঞ্জে পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার, হেফাজতে ২ বন্ধু

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার সঙ্গে থাকা দুইজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

নিহত রিয়ান মোল্লা উপজেলার কমলাপুর মধ্যপাড়া গ্রামের রিপন মোল্লার ছেলে। হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন একই এলাকার আরিফ মিয়া (২০) ও মুরছালিন শেখ (১৬)।

পুলিশ জানায়, রোববার বিকেলে রিয়ান তার দুই বন্ধুর সঙ্গে স্থানীয় একটি বাগানে ডাব পাড়তে যায়। সেখানে গাছে ওঠার সময় অসাবধানতাবশত পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পরে সঙ্গে থাকা দুই বন্ধু রিয়ানকে খুঁজে না পেয়ে বাড়িতে ফিরে যায়। তবে তারা বিষয়টি কাউকে জানায়নি। এদিকে রিয়ান বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে ওই দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করলে তারা ঘটনার বিষয়টি জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ও স্থানীয়রা ওই পরিত্যক্ত পুকুরে তল্লাশি চালিয়ে রিয়ানের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত