শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভূরুঙ্গামারীতে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে বিদায় সংবর্ধনা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা প্রেসক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সাংবাদিকরা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেকের কর্মময় জীবনের সফলতা কামনা করেন এবং তাঁর আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানান।এ সময় উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়। বক্তারা দায়িত্ব পালনকালে তাঁর আন্তরিকতা, সহযোগিতা ও পেশাগত ভূমিকার কথা স্মরণ করেন।সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্যরা বলেন, স্যার, যেখানেই থাকবেন ভালো থাকবেন। আপনার আগামী দিনের কর্মজীবন আরও সফল ও সুন্দর হোক আপনার জন্য আমাদের আন্তরিক শুভকামনা রইল।

ভূরুঙ্গামারীতে সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেককে বিদায় সংবর্ধনা