রোববার, ১৪ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রোববার সারাদেশে একযোগে বিক্ষোভ

ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক ছাত্রদলের, সারা দেশে কর্মসূচি

ছবি : সংগৃহীত

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতন, অপপ্রচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, অনলাইনে মিথ্যা প্রচারণা এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি অনুমোদন করেন।

সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

#ছাত্রদল #শিক্ষাপ্রতিষ্ঠান #বিক্ষোভ

চেকপোস্ট

রোববার, ১৪ জুন ২০২৬

ছাত্রশিবিরের বিরুদ্ধে বিক্ষোভের ডাক ছাত্রদলের, সারা দেশে কর্মসূচি

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

ছাত্রশিবিরের বিরুদ্ধে নারী নির্যাতন, অপপ্রচার ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৪ জুন) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

শনিবার (১৩ জুন) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজানো, অনলাইনে মিথ্যা প্রচারণা এবং নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

ছাত্রদলের সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি অনুমোদন করেন।

সংগঠনটির পক্ষ থেকে নেতাকর্মীদের সক্রিয়ভাবে কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত