শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

হাসপাতালে চিকিৎসাধীন

নিখোঁজ শিবির নেতা জিসান অচেতন অবস্থায় উদ্ধার লাকসাম জংশনে রহস্য

জিসান আহম্মেদ প্রধান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হওয়ার এক দিন পর অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না।

এ ঘটনায় শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি।

পুলিশ জানিয়েছে, কীভাবে তিনি লাকসামে পৌঁছালেন এবং নিখোঁজ থাকার সময় কী ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

#জিসানআহম্মেদ #শিবিরনেতা #কুমিল্লা_খবর

চেকপোস্ট

শনিবার, ১৩ জুন ২০২৬

নিখোঁজ শিবির নেতা জিসান অচেতন অবস্থায় উদ্ধার লাকসাম জংশনে রহস্য

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হওয়ার এক দিন পর অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন।

শুক্রবার (১২ জুন) রাতে কুমিল্লার লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায়ের পর থেকে তিনি নিখোঁজ হন। রাত সাড়ে ৮টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং এরপর থেকেই পরিবারের সদস্যরা তার খোঁজ পাচ্ছিলেন না।

এ ঘটনায় শুক্রবার সকালে দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বড় ভাই অ্যাডভোকেট রাসেল আহমেদ রাফি।

পুলিশ জানিয়েছে, কীভাবে তিনি লাকসামে পৌঁছালেন এবং নিখোঁজ থাকার সময় কী ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত