শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

শিশু ধর্ষণ মামলায় উত্তাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যান চলাচল বন্ধ

চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানায় পাঁচ বছর বয়সি শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে আন্দোলনকারীরা চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।বৃহস্পতিবার (২১ মে) রাত ১১টা ২৫ মিনিটের দিকে বাকলিয়া কলেজ থেকে কর্ণফুলী সেতু এলাকায় অবরোধ ও উত্তেজনার চিত্র দেখা যায়। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।এর আগে রাত সাড়ে ১০টার দিকে অভিযুক্তকে পুলিশের পোশাক পরিয়ে থানায় নেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে বিক্ষুব্ধরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। বাকলিয়া থানার পুলিশ জানায়, অভিযুক্তকে হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

শিশু ধর্ষণ মামলায় উত্তাল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক যান চলাচল বন্ধ