সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কৃষকদের প্রশিক্ষণ ও উদ্যোক্তা

কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ: দিরাইয়ে দিনব্যাপী কৃষি সেমিনার অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্য উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখন অর্গানিক ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষকদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদে মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, পার্টনার প্রকল্প এর আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে কৃষি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের উন্নয়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।

#কৃষি_উন্নয়ন #নিরাপদ_খাদ্য #দিরাই

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

কৃষকদের আধুনিক চাষাবাদে উৎসাহ: দিরাইয়ে দিনব্যাপী কৃষি সেমিনার অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে কৃষকদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে আরও উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ ওমর ফারুক প্রধান অতিথির বক্তব্যে বলেন, খাদ্য উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখন অর্গানিক ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিতে হবে।

তিনি আরও বলেন, কৃষকদের সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব চাষাবাদে মনোযোগ দিতে হবে।

অনুষ্ঠানে জানানো হয়, পার্টনার প্রকল্প এর আওতায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে কৃষি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি নির্ভর বাংলাদেশের উন্নয়নে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত