ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল,
ব্রাহ্মণবাড়িয়া শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে বলে জানা গেছে।মঙ্গলবার ১২ মে সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের পূর্ব মেড্ডা কোকিল টেক্সটাইল মিল এলাকায় এ মিছিল বের করা হয়, যা পরে সমাজসেবা অফিসের সামনে গিয়ে শেষ হয়।স্থানীয়দের তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমন আল স্বাধীনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন এবং বিভিন্ন কারাগারে থাকা রাজবন্দিদের মুক্তির দাবি জানান।ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও এর আগেই মিছিলকারীরা চলে যায়। অংশগ্রহণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্য সংগ্রহ চলছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট মামলার আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।