রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সচেতনতার আহ্বান

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

পরে উপজেলার ২০ শয্যা হাসপাতালের সামনে একটি কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা. শরিফ, পরিবার পরিকল্পনা বিভাগের শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এএইচআই নাসির আলী, এইচআই রতি কান্ত তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সারা দেশের মতো ছাতক উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে অংশ নিতে হবে। সবার সহযোগিতায় সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

#ছাতক #শিশুস্বাস্থ্য #ভিটামিনএপ্লাস

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সচেতনতার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।

পরে উপজেলার ২০ শয্যা হাসপাতালের সামনে একটি কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা. শরিফ, পরিবার পরিকল্পনা বিভাগের শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এএইচআই নাসির আলী, এইচআই রতি কান্ত তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সারা দেশের মতো ছাতক উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে অংশ নিতে হবে। সবার সহযোগিতায় সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত