প্রিন্ট এর তারিখ : ২৮ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সচেতনতার আহ্বান
ছাতক প্রতিনিধি, ||
সুনামগঞ্জের ছাতকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরিফিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন।পরে উপজেলার ২০ শয্যা হাসপাতালের সামনে একটি কেন্দ্রে শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাইয়ে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ, ডা. শরিফ, পরিবার পরিকল্পনা বিভাগের শহিদুল ইসলাম, স্বাস্থ্য সহকারী, এএইচআই নাসির আলী, এইচআই রতি কান্ত তালুকদারসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, সারা দেশের মতো ছাতক উপজেলাতেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ কর্মসূচি সফল করতে সরকারি সংস্থার পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।তিনি আরও বলেন, ৬ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের গুরুত্বের সঙ্গে অংশ নিতে হবে। সবার সহযোগিতায় সরকারের এ জনস্বাস্থ্য কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত