রোববার, ২৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‍্যাব-৯ ও র‍্যাব-৬-এর যৌথ অভিযান

ছাতকের আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোরে গ্রেফতার

গ্রেফতারকৃত হাফিজুর রহমান। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার বহুল আলোচিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান (৩০)কে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. নূর মিয়ার ছেলে। তিনি ছাতক থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‍্যাব জানায়, নিহত আছিয়া বেগম ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয় এবং একই এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আছিয়া বেগমের মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ৭ জুন সকালে বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আছিয়া বেগম ও তার স্বামী বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

#র‍্যাব #ছাতক #হত্যামামলা #আছিয়াবেগমহত্যা

চেকপোস্ট

রোববার, ২৮ জুন ২০২৬

ছাতকের আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি যশোরে গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের ছাতক উপজেলার বহুল আলোচিত আছিয়া বেগম হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান (৩০)কে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (২৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানি, সিলেট এবং র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি যৌথ আভিযানিক দল যশোর জেলার কোতোয়ালি মডেল থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান ছাতক উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা এবং মো. নূর মিয়ার ছেলে। তিনি ছাতক থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি।

র‍্যাব জানায়, নিহত আছিয়া বেগম ও অভিযুক্তরা পরস্পরের আত্মীয় এবং একই এলাকার বাসিন্দা। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে আছিয়া বেগমের মেয়ের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ৭ জুন সকালে বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আছিয়া বেগম ও তার স্বামী বাড়ি ফেরার পথে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যায় আছিয়া বেগম মারা যান।

এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে ছাতক থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামিদের গ্রেফতারে র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে। এর ধারাবাহিকতায় প্রধান আসামিকে যশোর থেকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম শহীদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত