বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দুই প্রার্থীকে ঘিরে ভোটের হিসাব

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: মামা-ভাগ্নের সম্ভাব্য লড়াই নিয়ে আলোচনা

সাবেক ছাত্রনেতা ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেন রানা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী রজিবুর রহমান মুহেল। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও কৌতূহল। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক থাকায় এবারের নির্বাচনী মাঠে যোগ হয়েছে ভিন্ন মাত্রা।

আলোচনায় রয়েছেন সাবেক ছাত্রনেতা ও ইতালি প্রবাসী আনোয়ার হোসেন রানা এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয় যুক্তরাজ্য প্রবাসী প্রকৌশলী রজিবুর রহমান মুহেল। আত্মীয়তার কারণে স্থানীয়দের মধ্যে সম্ভাব্য এ প্রতিদ্বন্দ্বিতা ইতোমধ্যে ‘মামা-ভাগ্নের লড়াই’ হিসেবে আলোচিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রকৌশলী রজিবুর রহমান মুহেল দীর্ঘদিন ধরে উত্তর খুরমা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমেও তিনি এলাকায় পরিচিতি তৈরি করেছেন বলে মনে করছেন স্থানীয়দের অনেকে।

অন্যদিকে, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন রানা দীর্ঘদিন ধরে ইতালিতে প্রবাসজীবন কাটাচ্ছেন। ছাত্ররাজনীতিতে সক্রিয় থাকার কারণে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে জানা গেছে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দুই সম্ভাব্য প্রার্থী একই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। চায়ের দোকান, বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সম্ভাব্য এ প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আলোচনা ও নানা হিসাব-নিকাশ।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উভয় প্রার্থীরই রয়েছে নিজস্ব পরিচিতি ও সমর্থকগোষ্ঠী। তবে শেষ পর্যন্ত কারা নির্বাচনী মাঠে থাকছেন, সেটিই হবে মূল বিষয়।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, উত্তর খুরমা ইউনিয়নের রাজনীতিতে আনোয়ার হোসেন রানা ও রজিবুর রহমান মুহেলকে ঘিরে আলোচনা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

এখন সবার নজর শেষ পর্যন্ত কি ভোটের মাঠে মুখোমুখি হবেন ঘনিষ্ঠ দুই আত্মীয়? আর হলে জনসমর্থনের পরীক্ষায় কে এগিয়ে থাকবেন, সেটিই হবে দেখার বিষয়।

#ছাতক #ইউপিনির্বাচন #উত্তরখুরমা

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

উত্তর খুরমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে: মামা-ভাগ্নের সম্ভাব্য লড়াই নিয়ে আলোচনা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত