মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

নির্দিষ্ট স্থান নির্ধারণের উদ্যোগ

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও নিয়মিতভাবে ব্যবসা চালাতে পারেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের পাশাপাশি তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে রাজধানীতে হকার কার্যক্রম আরও শৃঙ্খলিত করা যায়।

সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ দোকান উচ্ছেদ করা হয়, যার ফলে অনেক হকার ক্ষতিগ্রস্ত হন।

এছাড়া বৈঠকে স্কুল ও কলেজের সামনে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট স্কুল-কলেজের মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

#তারেক_রহমান #হকার_পুনর্বাসন #ঢাকা_শহর

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানী ঢাকার বিভিন্ন সড়ক থেকে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, রাজউক এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, উচ্ছেদ হওয়া হকারদের এমন স্থানে পুনর্বাসন করতে হবে যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ও নিয়মিতভাবে ব্যবসা চালাতে পারেন। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিতভাবে বিকল্প স্থান নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, হকারদের জন্য নির্দিষ্ট জায়গা বরাদ্দের পাশাপাশি তাদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেওয়া হবে, যাতে রাজধানীতে হকার কার্যক্রম আরও শৃঙ্খলিত করা যায়।

সম্প্রতি মিরপুর-১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকা থেকে কয়েকশ’ দোকান উচ্ছেদ করা হয়, যার ফলে অনেক হকার ক্ষতিগ্রস্ত হন।

এছাড়া বৈঠকে স্কুল ও কলেজের সামনে যানজট কমাতে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট স্কুল-কলেজের মাঠের একটি অংশ পার্কিং হিসেবে ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত