ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারত সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যের প্রসঙ্গ তুলে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ৫ আগস্ট প্রকাশ্যে বক্তব্য দিতে পারেন—এমন আলোচনা সামনে এসেছে।
তিনি ভারতের হাইকমিশনারকে অনুরোধ করেন, শেখ হাসিনাসহ নিষিদ্ধ সংগঠনের কোনো ব্যক্তি যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন বা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরির কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে।
হুমায়ুন কবির বলেন, এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ ও ভারতের ইতিবাচক সম্পর্কের অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতের হাইকমিশনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া এবং এ বিষয়ে সচেষ্ট থাকার আশ্বাস দিয়েছেন।
বৈঠকে দুই দেশের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক আস্থা ও গঠনমূলক যোগাযোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬