যুক্তরাষ্ট্র ভ্রমণের আগে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার (৩ আগস্ট) এক বার্তায় দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করলে নিজের সব ধরনের খরচ বহনের সক্ষমতা থাকতে হবে।
দূতাবাসের বার্তায় বলা হয়, ভ্রমণের সময় কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে তার ব্যয় বহন করার মতো আর্থিক প্রস্তুতি থাকা জরুরি।
মার্কিন দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় সরকারি সহায়তার অপব্যবহার করলে এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের সুযোগও বাধাগ্রস্ত হতে পারে।
ভ্রমণের আগে প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা ও প্রস্তুতি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে দূতাবাস।

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬