মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

বিমান খাতে স্বচ্ছতা

টিকিট সিন্ডিকেট দমনে জিরো টলারেন্স, আইএটিএর সহায়তা নেবে সরকার

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে আইএটিএ’র আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট। ছবি: সংগৃহীত

বিমান টিকিট সিন্ডিকেট দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ ক্ষেত্রে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণ, কারিগরি সহায়তা এবং পরিবেশবান্ধব বিমান চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমান খাতে যেকোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি জানান, বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটি সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো, টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) ব্যবহার, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

#বিমানখাত #টিকিটসিন্ডিকেট #আইএটিএ

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

টিকিট সিন্ডিকেট দমনে জিরো টলারেন্স, আইএটিএর সহায়তা নেবে সরকার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

বিমান টিকিট সিন্ডিকেট দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ ক্ষেত্রে আন্তর্জাতিক এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)-এর কারিগরি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।

সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

বৈঠকে দেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন, টিকিট সিন্ডিকেট নিয়ন্ত্রণ, কারিগরি সহায়তা এবং পরিবেশবান্ধব বিমান চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী আফরোজা খানম বলেন, বিমান খাতে যেকোনো ধরনের অনিয়ম ও সিন্ডিকেটের বিরুদ্ধে বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। টিকিট ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট শেজডন হি জানান, বাংলাদেশের বিমান চলাচল খাতের উন্নয়নে সংস্থাটি সহযোগিতা দিতে প্রস্তুত। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাংলাদেশ এয়ারলাইন্স টেকনিক্যাল সেন্টার (BATC)-কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে পরিবেশ সুরক্ষা, কার্বন নিঃসরণ কমানো, টেকসই এভিয়েশন ফুয়েল (SAF) ব্যবহার, আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত