মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আইন আদালত

ডিবির অভিযানে গ্রেপ্তার

এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা রিমান্ডে

গ্রেপ্তার যুবলীগ নেতা নুরুল ইসলাম ও সজীব। ছবি : সংগৃহীত

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত হন। এ সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ককটেল হামলার প্রতিবাদে ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

#এনসিপি #সাভার #ককটেলহামলা

চেকপোস্ট

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

এনসিপির সমাবেশে ককটেল হামলা, দুই যুবলীগ নেতা রিমান্ডে

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলার ঘটনায় গ্রেপ্তার দুই যুবলীগ নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জুলাই) গ্রেপ্তারের পর তাদের আদালতে হাজির করা হলে আদালত রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে হামলার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫২) এবং সাভারের আনন্দপুর মহল্লার যুবলীগ কর্মী সজীব (৩২)। তারা দুজনই সাভারের আনন্দপুর এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তার ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

রাত সাড়ে ৯টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত হন। এ সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনীম বক্তব্য দেওয়ার সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঘটনার পর এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্যসচিব মো. সালামত উল্লাহ বাদী হয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ককটেল হামলার প্রতিবাদে ঘটনার পরপরই এনসিপির নেতাকর্মীরা সাভার মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত