সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কিছু ঘরে নেই নিয়মিত বসবাস

আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, মানুষ নেই! হবিগঞ্জে প্রশ্নের মুখে সরকারি উদ্যোগ

ছবি : চেকপোস্ট

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘরগুলো রয়েছে, তবে অনেক ঘরেই নেই বসবাসের মানুষ এমন চিত্র দেখা গেছে সরেজমিনে।

‎প্রকল্প এলাকায় সারিবদ্ধভাবে নির্মিত ঘরগুলোতে দেখা যায় নীরবতা। কোথাও ঘরের সামনে নেই মানুষের আনাগোনা, আবার কোথাও দেখা যায় অযত্নের ছাপ। প্রকল্পের ভেতরের রাস্তাঘাট ও আশপাশের পরিবেশেও রয়েছে নানা সমস্যা।

‎স্থানীয়দের দাবি, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হলেও বর্তমানে কিছু ঘরে নিয়মিত বসবাস নেই। ফলে সরকারি অর্থে নির্মিত এসব ঘরের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

‎তাদের অভিযোগ, প্রকল্পের ঘরগুলোতে যারা বসবাস করছেন না, তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরগুলো কার্যকরভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন তালাবদ্ধ থাকা ঘরগুলোর উপকারভোগীরা প্রকৃতপক্ষে ভূমিহীন ও গৃহহীন কি না, অন্যত্র তাদের জমি বা বসতবাড়ি রয়েছে কি না-তা পুনরায় যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে পানি, বিদ্যুৎ, নিরাপত্তা, বসবাসের পরিবেশ ও নাগরিক সুবিধার বর্তমান অবস্থা খতিয়ে দেখা দরকার

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

#হবিগঞ্জ #মাধবপুর #আশ্রয়ণ_প্রকল্প

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

আশ্রয়ণ প্রকল্পের ঘর আছে, মানুষ নেই! হবিগঞ্জে প্রশ্নের মুখে সরকারি উদ্যোগ

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবপুর আশ্রয়ণ প্রকল্পে নির্মিত ঘরগুলো রয়েছে, তবে অনেক ঘরেই নেই বসবাসের মানুষ এমন চিত্র দেখা গেছে সরেজমিনে।

‎প্রকল্প এলাকায় সারিবদ্ধভাবে নির্মিত ঘরগুলোতে দেখা যায় নীরবতা। কোথাও ঘরের সামনে নেই মানুষের আনাগোনা, আবার কোথাও দেখা যায় অযত্নের ছাপ। প্রকল্পের ভেতরের রাস্তাঘাট ও আশপাশের পরিবেশেও রয়েছে নানা সমস্যা।

‎স্থানীয়দের দাবি, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হলেও বর্তমানে কিছু ঘরে নিয়মিত বসবাস নেই। ফলে সরকারি অর্থে নির্মিত এসব ঘরের যথাযথ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে।

‎তাদের অভিযোগ, প্রকল্পের ঘরগুলোতে যারা বসবাস করছেন না, তাদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে খোঁজ নেওয়া প্রয়োজন। পাশাপাশি প্রকৃত গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘরগুলো কার্যকরভাবে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয় সচেতন মহলের মতে, দীর্ঘদিন তালাবদ্ধ থাকা ঘরগুলোর উপকারভোগীরা প্রকৃতপক্ষে ভূমিহীন ও গৃহহীন কি না, অন্যত্র তাদের জমি বা বসতবাড়ি রয়েছে কি না-তা পুনরায় যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে পানি, বিদ্যুৎ, নিরাপত্তা, বসবাসের পরিবেশ ও নাগরিক সুবিধার বর্তমান অবস্থা খতিয়ে দেখা দরকার

‎এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত