সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গান, কবিতা, নৃত্য-অভিনয়ে মেধা যাচাই

সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

ছবি : চেকপোস্ট

নজরুল বর্ষ উপলক্ষে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

জাতীয় এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা—এমন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেবে।

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়, মাদরাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।

#সৈয়দপুর #নজরুল_বর্ষ #সাংস্কৃতিক_প্রতিযোগিতা

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

সৈয়দপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

নজরুল বর্ষ উপলক্ষে সারাদেশের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। এর অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরেও একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর শফিকুল ইসলাম ও সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, জেলা বিএনপির সহসাধারণ সম্পাদক সামসুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং সাহিত্য-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

জাতীয় এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুলসংগীত, নজরুলের নির্বাচিত কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, একক অভিনয়, একক নৃত্য, হামদ ও নাত, উপস্থিত বক্তৃতা এবং রচনা—এমন বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেবে।

প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন, মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়, মাদরাসা, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে গ্রুপভিত্তিক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভা শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ তৈরি করে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের শিক্ষার্থীরা। তাদের পরিবেশনায় অনুষ্ঠানে যোগ হয় ভিন্নমাত্রা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত