রাজধানী ঢাকায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হয়েছে ‘ইয়াওমুন নবী’ তথা মহান নবী দিবস। এ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর আগমনী দিনের তাৎপর্য নিয়ে সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ তরীকত পরিষদ (বিটিপি)-এর আয়োজনে ও নবী দিবস উদযাপন পরিষদ-এর ব্যবস্থাপনায় শনিবার (২৯ আগস্ট ২০২৬) এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুর ২টায় ঢাকা হাইকোর্ট মাজার শরীফ মসজিদ থেকে বর্ণাঢ্য পদযাত্রাটি শুরু হয়। এতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দরবারের পীর-মাশায়েখ ও সর্বস্তরের আশেকে রাসুল অংশ নেন।
পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর আগমনী দিনের তাৎপর্য ও তাঁর জীবনাদর্শ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
বিটিপির প্রেসিডিয়াম সদস্য ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা সুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাঃ)-এর সভাপতিত্বে এবং বিটিপি যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছৈয়দ ছরোয়ার আলম শাহ মিডু-এর সঞ্চালনায় সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তব্য দেন বিটিপির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আলী রেজা পেহলবী হায়দার, মুফতি মাওলানা মোখতার রেজা মাসুমী, সভাপতি পীর বশর খান্দানী, সাধারণ সম্পাদক শাহ সুফি শামসুল আলম চিশতী, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ চিশতি ও সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক আমিনুল এহসান ফেরদৌসসহ বিভিন্ন আলেম, পীর-মাশায়েখ, লেখক ও গবেষক।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, গ্লোবাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও নজরুলসংগীত শিল্পী মেহেদী হাসান, কলামিস্ট ড. মাসুম চৌধুরী, লেখক-গবেষক মোস্তাক আহমদ, চট্টগ্রাম এডিটর্স ক্লাবের সভাপতি এম আলী হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পদযাত্রা ও আলোচনা সভায় চট্টগ্রাম দরবার শরীফ, চানপাড়া দরবার শরীফ, মাছুমিয়া দরবার শরীফ, লালপুরী দরবার শরীফ, হায়দার আলী শাহর দরবার ও খানদানি দরবার শরীফসহ বিভিন্ন দরবার ও খানকার সাজ্জাদানশীন এবং শত শত আশেক-ভক্ত অংশ নেন।
সেমিনারে বক্তারা বলেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও নৈতিক সচেতনতা বৃদ্ধিতে মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)-এর জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যক্তি ও সমাজজীবনে তাঁর শিক্ষা ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের সমন্বিত দরুদ ও কিয়াম অনুষ্ঠিত হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী মোনাজাত পরিচালনা করলে দিনের কর্মসূচি শেষ হয়।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬