সুনামগঞ্জের শান্তিগঞ্জে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানসহ ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। জব্দ করা শাড়ি ও কাভার্ড ভ্যানের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকার শান্তিগঞ্জ উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, অভিযানের সময় সন্দেহজনক একটি মালিকবিহীন কাভার্ড ভ্যান তল্লাশি করা হয়। এ সময় ভ্যানটির ভেতর থেকে বিভিন্ন ধরনের উন্নতমানের ২ হাজার ৬৮৪ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
তবে অভিযানকালে এসব পণ্যের কোনো মালিক বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।
বিজিবির প্রাথমিক ধারণা, বিপুল পরিমাণ এসব ভারতীয় শাড়ি চোরাই পথে দেশে এনে রাজস্ব ফাঁকির উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল।
অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক বিজিডিও-৩২৩ মো. সেলিম রানাসহ বিজিবির ১০ সদস্য অংশ নেন।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভারতীয় অবৈধ পণ্য চোরাচালানের মাধ্যমে দেশে প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, অবৈধ পণ্য প্রবেশের মাধ্যমে সরকারের সম্ভাব্য রাজস্ব ক্ষতি রোধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
জব্দ করা ভারতীয় শাড়িগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬