সোমবার, ৩১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মানবিক সহায়তায় গুরুত্ব

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দিরাইয়ে আগাম প্রস্তুতির সভা

ছবি : চেকপোস্ট

দুর্যোগের আগাম প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আগাম সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের আগে মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং ইএসডিওর বাস্তবায়নে পরিচালিত ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের মূল লক্ষ্য হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো। এর মাধ্যমে দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সারওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠা প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

#দিরাই #দুর্যোগ_প্রস্তুতি #হাওরাঞ্চল

চেকপোস্ট

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে দিরাইয়ে আগাম প্রস্তুতির সভা

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

দুর্যোগের আগাম প্রস্তুতি এবং সময়মতো মানবিক সহায়তা নিশ্চিত করতে সুনামগঞ্জের দিরাইয়ে ইএসডিও-প্রতিষ্ঠা প্রকল্পের উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব সরকারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এতে ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় বক্তারা দুর্যোগপ্রবণ এলাকায় পূর্বাভাসনির্ভর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আগাম সতর্কতা ও প্রস্তুতির মাধ্যমে দুর্যোগের আগে মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা।

কেয়ার বাংলাদেশের নেতৃত্বে এবং ইএসডিওর বাস্তবায়নে পরিচালিত ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের মূল লক্ষ্য হাওরাঞ্চলে বন্যা, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি ও অন্যান্য দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমানো। এর মাধ্যমে দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক কার্যক্রম গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রতিষ্ঠা প্রকল্পের অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ম্যানেজার গাজী মোহাম্মদ আসাদুজ্জামান, প্রজেক্ট অফিসার আব্দুল্লাহ আল বারী, মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার মোশাররফ হোসাইন, অ্যাডমিন অফিসার স্বপন কুমার দেব, জনি ল্যাং ব্যাং এবং ফিল্ড ফ্যাসিলিটেটর সারওয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রতিষ্ঠা প্রকল্পের মাধ্যমে দিরাই উপজেলায় পূর্বাভাসনির্ভর ও আগাম মানবিক কার্যক্রম আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুর্যোগপ্রবণ মানুষের সহনশীলতা, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধিতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত