চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

৮ বছরেও শেষ হয়নি লাখাই মডেল মসজিদের নির্মাণ কাজ, অনিয়মের অভিযোগ ইউএনওর

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
৮ বছরেও শেষ হয়নি লাখাই মডেল মসজিদের নির্মাণ কাজ, অনিয়মের অভিযোগ ইউএনওর

হবিগঞ্জের লাখাই উপজেলায় মডেল মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ার দীর্ঘ ৮ বছর পরও শেষ হয়নি। নির্মাণ কাজে নানা অনিয়মের অভিযোগ তুলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল মডেল মসজিদের উদ্বোধন করেন তৎকালীন সংসদ সদস্য আবু জাহির। এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলার ঠিকাদারি প্রতিষ্ঠান বিবিএল অ্যান্ড এমএসএল জেভির স্বত্বাধিকারী ফয়জুল করিম কাজ শুরু করলেও তা দীর্ঘদিনেও শেষ করতে পারেননি। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫ কোটি টাকা।

অভিযোগ রয়েছে, নির্মাণ কাজে অনিয়মের কারণে গণপূর্ত বিভাগ, হবিগঞ্জ দুই দফা কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ঠিকাদার নীতিমালা বহির্ভূতভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম গত ১৫ মার্চ ও ১৫ এপ্রিল গণপূর্ত বিভাগকে পৃথক দুটি চিঠির মাধ্যমে নির্মাণ কাজের অগ্রগতি ও অনিয়মের বিষয়টি অবহিত করেন।

ইউএনওর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, মসজিদ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে এবং কাজের মান সন্তোষজনক নয়। এছাড়া নির্মাণ শুরুর পর থেকে ভারী যানবাহনে মালামাল পরিবহনের কারণে পরিষদের একমাত্র সড়কটি ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার।

সরেজমিনে দেখা গেছে, মসজিদের কাজে ভাঙাচোরা ও নিম্নমানের টাইলস ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি মসজিদের ভেতরে জলাবদ্ধতার সমস্যাও দেখা দিয়েছে, যা নির্মাণ মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে ঠিকাদার ফয়জুল করিম দাবি করেন, তিনি নিয়ম মেনেই কাজ করছেন। তবে মালামাল পরিবহনের কারণে সড়কের কিছু ক্ষতি হয়েছে স্বীকার করে তিনি বলেন, সামর্থ্য অনুযায়ী তা মেরামত করে দেবেন। এছাড়া ইউএনওর পাঠানো কোনো চিঠি তিনি পাননি বলেও দাবি করেন।

এ বিষয়ে গণপূর্ত বিভাগ, হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে পরে কথা বলবেন বলে জানান। তবে পুনরায় যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের দাবি, দ্রুত নির্মাণ কাজের মান যাচাই করে অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রকল্পটি দ্রুত সম্পন্ন করা হোক।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

৮ বছরেও শেষ হয়নি লাখাই মডেল মসজিদের নির্মাণ কাজ, অনিয়মের অভিযোগ ইউএনওর

প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত