সৈয়দপুরে বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন রংপুরের জিওসি
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬
নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া মেজর জেনারেল এ বি এম ফয়সাল বাতেন, এনডিসি, পিএসসি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটে সৈয়দপুর সেনানিবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বিএইউএসটি) এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোবারক হোসেন মজুমদার। এ সময় তাঁর সাথে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার লেফটেন্যান্ট কর্নেল ড. মো. শামীম রেজা (অব.), রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাউসার, পিবিজিএম (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি (অব.) এবং অতিরিক্ত রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মেজর নাসিম হোসেন (অব.)।
এই অভ্যর্থনা পর্বে এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় ও দপ্তর প্রধানগণ। শেষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে জিওসি'র অবগতির জন্য বিএইউএসটি, সৈয়দপুর-এর সার্বিক কার্যক্রম, একাডেমিক অগ্রগতি ও অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এসময় জিওসি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম, শিক্ষার্থীদের আবাসন সুবিধা, পরিবহন ব্যবস্থা এবং সামগ্রিক একাডেমিক ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষভাবে আবাসিক হলে নারী শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও সুরক্ষা ব্যবস্থা, রাজনীতি-মুক্ত ক্যাম্পাস এবং সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় হিসেবে বিএইউএসটির কার্যক্রমে তিনি প্রশংসা করেন। এই পরিদর্শনের মাধ্যমে বিএইউএসটি, সৈয়দপুর-এর সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জিওসি সন্তোষ প্রকাশ করেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. শাহ্ আলম গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত