হবিগঞ্জের লাখাই উপজেলা-এ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম।
সভায় বিগত সময়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও তা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ তুলে ধরে বক্তব্য দেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বলেন, মাদক নির্মূলে পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং দাঙ্গা প্রতিরোধসহ সার্বিক পরিস্থিতি উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দাল, লাখাই ইউনিয়ন চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম, মহিলা দলের সভাপতি রিজবা আক্তার পান্না এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেমসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, লাখাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় উন্নত হয়েছে। এই ধারা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিশেষ করে করাব ইউনিয়নের সিংহগ্রামে মাদক, চুরি ও জুয়া প্রতিরোধে স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করা হয় এবং এ ধরনের উদ্যোগ অন্যান্য এলাকাতেও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অনাহূত প্রবেশ ও প্রভাব বিস্তার রোধ, এবং আবাসিক এলাকায় চুরি প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬