চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন।

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন।
পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ  জাতীয় পুষ্টি সপ্তাহে এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ এপ্রিল সকালে নগরীর হাদিস পার্কে প্রধান অতিথি হিসেবে খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমুল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুন বজায় রাখতে হবে। পুষ্টিগুন সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহবান জানান কেসিসি প্রশাসক। খুলনা সিভিল সার্জন ডাঃ মোছা: মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপ- পরিচালক মোঃ আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন দপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। পরে কেসিসির প্রশাসকের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনি পেশার মানুষ অংশ নেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন।

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত