চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

১৪৪ ধারা উপেক্ষা করে শিমুলঘর সুন্নী মহাসম্মেলন সম্পন্ন, আয়োজকদের কৃতজ্ঞতা

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
১৪৪ ধারা উপেক্ষা করে শিমুলঘর সুন্নী মহাসম্মেলন সম্পন্ন, আয়োজকদের কৃতজ্ঞতা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামে “শিমুলঘর আহলে সুন্নাত ওয়াল জামায়াত ঐক্য পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত ইসলামী সুন্নী মহাসম্মেলন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। ২৮ মার্চ শনিবার অনুষ্ঠিত এ মাহফিলকে কেন্দ্র করে এলাকায় আগে থেকেই ১৪৪ ধারা জারি ছিল বলে জানা গেছে।

মাহফিলে অসংখ্য পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের পক্ষে মুফতী মোযযাম্মিল হক মাছুমী দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের ৩য় সাহেবজাদা মাওলানা মুফতী সৈয়দ আবুবকর সিদ্দিক আল-হোসাইনী, কচুয়া মিরানীয়া দরবার শরীফের পীর মুফতী মোস্তাক আহমদ ক্বাদরী আল-ওয়ায়েসী এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশের সাংগঠনিক সচিব পীর মুফতী গিয়াসউদ্দিন আত-ত্বাহেরীসহ অন্যান্য আলেম-ওলামা।

বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ইসলামের সঠিক শিক্ষা, মানবতার কল্যাণ, নৈতিক মূল্যবোধ এবং সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও সহনশীলতা বৃদ্ধির আহ্বান জানান।

আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, দেশ ও প্রবাসীদের সহযোগিতা, স্বেচ্ছাসেবকদের নিরলস পরিশ্রম এবং ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে সকল প্রতিকূলতা অতিক্রম করে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা আরও অভিযোগ করেন, একটি মহলের প্ররোচনায় প্রশাসনিকভাবে ১৪৪ ধারা জারি করা হলেও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করে সুন্নী জনতা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের কাছে দোয়া কামনা করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

১৪৪ ধারা উপেক্ষা করে শিমুলঘর সুন্নী মহাসম্মেলন সম্পন্ন, আয়োজকদের কৃতজ্ঞতা

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত