শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

স্বাধীনতার ফসল আওয়ামী লীগ হাইজ্যাক করেছে-জামায়াত আমীর

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
স্বাধীনতার ফসল আওয়ামী লীগ হাইজ্যাক করেছে-জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার অর্জন একটি ঐতিহাসিক মুহূর্ত হলেও, স্বাধীনতার প্রকৃত সুফল দেশের জনগণের কাছে পৌঁছায়নি। তিনি দাবি করেন, আওয়ামী লীগ স্বাধীনতার ফসলকে হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "আওয়ামী লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দেওয়ার প্রমাণ ১৬ ডিসেম্বর, যখন ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসে ভারতীয় সৈনিকদের এবং সেনাপতিদের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বলেন, এটা ভারতীয় বিজয় দিবস।" এছাড়া, ছাত্রলীগের ভূমিকা নিয়ে তিনি অভিযোগ করেন, ছাত্রলীগ সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দখল করে ফেলেছিল এবং এই পরিস্থিতিতে কোমলমতি মেয়েদের বিদ্যালয়ে অনৈতিক কর্মকাণ্ড চালানো হয়েছে। তিনি বলেন, "এ কথা বলতে আমার হৃদয় ভেঙে যায়, মাথা নত হয়ে আসে, যে কীভাবে ছাত্রলীগ আমাদের মেয়েদের ওপর অত্যাচার চালিয়েছে। আওয়ামী লীগ তো দেশেরই মানুষ ছিল।" ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনের নেতাদের উদ্দেশে তিনি বলেন, "আরেকটি যুদ্ধ তোমাদের করতে হবে, তা হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবার আগে মেরামত করার যুদ্ধ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, সুতরাং তোমাদের শপথ নিতে হবে যে, কোনো চাপাতি সংগঠনকে এসব প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হবে না।" তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু শিক্ষা এবং শিক্ষার চর্চা থাকতে হবে, এবং শিক্ষাব্যবস্থা সঠিকভাবে প্রতিষ্ঠিত হলে ২০২৪ সালের সংগ্রাম সফল হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, "দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। ২০০৬ সালের ২৮ অক্টোবরের হামলার কথা জাতি কখনো ভুলবে না, যখন ফ্যাসিস্ট নেত্রী হামলার নির্দেশ দিয়েছিলেন।" সদস্য সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জাহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ জামায়াত-শিবিরের সাবেক ও বর্তমান নেতারা।

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

স্বাধীনতার ফসল আওয়ামী লীগ হাইজ্যাক করেছে-জামায়াত আমীর

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৪

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত