চেক পোস্ট

মূল পাতা

রাজনীতি

সরকারের কাজ মূল্যায়নে এক মাস যথেষ্ট সময় নয়: নাহিদ ইসলাম

প্রকাশ : ২২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
সরকারের কাজ মূল্যায়নে এক মাস যথেষ্ট সময় নয়: নাহিদ ইসলাম
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। পরে এক প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে। এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরও লক্ষ করতে চাই।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সরকারের কাজ মূল্যায়নে এক মাস যথেষ্ট সময় নয়: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image
সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, সরকার সংবিধান সংস্কার পরিষদ গঠন না করলে ঈদের পর সংসদের ভেতরে-বাইরে থেকে বিরোধী দল সর্বোচ্চ চাপ প্রয়োগ করবে। শনিবার (২১ মার্চ) সকালে রাজধানীর বেরাইদ এলাকার পূর্বপাড়া জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমেই সংবিধান সংস্কার পরিষদের শপথ পাঠ করার থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় হতাশার সৃষ্টি হয়েছে। এটি বাস্তবায়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা জরুরি। পরে এক প্রশ্নের জবাবে নাহিদ আরও বলেন, একটি সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনা জন্য এক মাস যথেষ্ট সময় নয়। তাদের আরও পর্যবেক্ষণ করতে হবে। তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণসহ বেশ কিছু কাজ সরকার দ্রুততার সঙ্গে করেছে। এগুলো অবশ্যই ইতিবাচক। আমরা তাদের গতিবিধি আরও লক্ষ করতে চাই।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত